চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের আব্দুল্লাহ ঘাটা এলাকায় ভাঙা জাহাজ থেকে সংগ্রহ করা তেলের একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সোয়া ১টার দিকে আবদুল্লাহ ঘাটা বিদ্যুৎ অফিসের পাশে ওই ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
ডিপোটি স্থানীয়ভাবে জয়নালেল কালো তেলের ডিপো নামে পরিচিত। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। এর পাশেই রয়েছে একটি গাড়ির ওয়ার্কশপ। আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। এতে আশপাশের কয়েকটি ঘরও আগুনে পুড়ে যায়।

জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তেলের ডিপোতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ছবি: আকমাল হোসেন
https://youtu.be/3gr0UZOuuBo