ঢাবিতে ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাফ’র নতুন কমিটি


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফটিকছড়ি’ (ডুসাফ)-এর ২০২৬ সেশনের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈম চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়ার হলরুমে সংগঠনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সদস্যদের সরাসরি ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি নাঈম চৌধুরীর বাড়ি ফটিকছড়ি পৌর এলাকায়। আর সাধারণ সম্পাদক তারেক হোসেন উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফটিকছড়ির শিক্ষার্থীদের নিয়ে ‘ডুসাফ’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সদস্যদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।