রাউজানে পিঠা উৎসবে মেতেছে শিক্ষার্থীরা, সঙ্গে ক্রীড়া পুরস্কার


বাঙালির চিরচেনা ঐতিহ্যের বাহারি পিঠা প্রদর্শনী আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া আইডিয়াল স্কুল প্রাঙ্গণ। পিঠা উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। নানা সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাসে এই উৎসবে মেতে ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতুরাজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ব্যাংকার মো. আইয়ুব খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরনবী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের চমৎকার ক্রীড়াশৈলী ও পিঠার আয়োজন আগত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক ফজল করিম, জালাল হোসেন, প্রকৌশলী ইলিয়াস আজগর, সুব্রত দত্ত, মুসলিম উদ্দিন, ইয়াসিন তালুকদার, নেজাম উদ্দিন ও মোহাম্মদ সোহেল।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন টুটন চন্দ্র দাশ, মনির হোসাইন, সুমি শীল, সাহেলা সোবহান, দূর্বা দাশ, হ্যাপি চৌধুরী, এমদাদুল হক মিলন, প্রান্ত দে, এমরান হোসেন, মুনমুন মুৎসুদ্দী, সাফা মারওয়া, প্রমা দাশ, জয়তুন আহমেদ মুক্তা, আরমান হোসেন, টুম্পা শীল, কাফিয়া আকতার, ফারজানা আকতার, আবু তৈয়্যব, মাওলানা মোরশেদ, জান্নাতুল মাওয়া ও মনিকা চৌধুরী প্রমুখ।