রাউজান প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ, হালদার ঐতিহ্য নিয়ে ক্যালেন্ডার উন্মোচন


চট্টগ্রামের রাউজানে কর্মরত মূলধারার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা।

শপথ গ্রহণ পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম. বেলাল উদ্দিন। নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম। এরপর মূল আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি প্রদীপ শীল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. নেজাম উদ্দিন রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মো. শিবলী আল সাদিক এবং রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশের অন্যান্য উপজেলার তুলনায় রাউজানের সাংবাদিকরা অনেক এগিয়ে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে নতুন কমিটি দেশের কল্যাণে কলম চালাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রেস ক্লাবের ২০২৬ সালের বর্ষপঞ্জিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহের উৎসব তুলে ধরায় নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম ইউসুফ উদ্দিন, সহ-সভাপতি গাজী জয়নাল আবেদীন জুবায়ের, এম. কামাল উদ্দিন, হাবিবুর রহমান ও যীশু সেন, নির্বাহী সদস্য এম. রমজান আলী ও শাহেদুর রহমান মোরশেদ, যুগ্ম সম্পাদক আরফাত হোসাইন ও শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত প্রমুখ।