ধানের শীষ ক্ষমতায় থাকলেই মানুষ নিরাপদে থাকে: সরোয়ার আলমগীর


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয়। জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া ইসলাম সমর্থন করে না। তিনি বলেন, ধানের শীষ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ মানুুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় এবং মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে থাকে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনভর উপজেলার আব্দুল্লাহপুর, জাফতনগরের মো. তকিরহাট বাজার, সমিতিরহাট ও রোসাংগিরী ইউনিয়নসহ একাধিক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিটি ইউনিয়ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সরোয়ার আলমগীর ভোটারদের উদ্দেশে বলেন, আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দীন, সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারী, কাজী মো. জানে আলম চেয়ারম্যান, মনসুর আলম চৌধুরী, মো. নুরু উদ্দিন নুরু, মো. আনোয়ার, শাহরিয়া চৌধুরী, মো. সাইফুদ্দিন, সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, রহমত উল্লাহ কুতুবী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, আব্দুল হালিম ইমন, রেজবী হাসান চৌধুরী, এম এ মাহফুজ ও মোজাম্মেল হক অভি সহ স্ব স্ব এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।