
মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত আসন্ন ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগে অংশ নেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের (সিএফটিসি) দল গঠন ও পরিচালনার জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে দলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন নাহিদ মুরাদ মুন্না। এছাড়া দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন এবং প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছে মাহফুজুল আলম খোকনকে।
চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভাপতি মশিউল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন।
সভায় লিগে দলের ভালো ফলাফল অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক লায়ন তাহের আহমেদ, মোশাররফ হোসেন লিটন, শহীদুল্লাহ শাহরিয়ার, মো. ফেরদৌস, আনোয়ার হোসেন ও লায়ন নজরুল কবির দীপু প্রমুখ।
