নাজিরহাটে তৃণমূল জাগিয়ে তুলছে বিএনপি, ভোটারদের দ্বারে দ্বারে নেতারা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণা ততই জোরদার হচ্ছে। প্রার্থীর আইনি জটিলতা বা অনিশ্চয়তা কাটিয়ে তৃণমূল নেতাকর্মীরা গ্রাম থেকে হাটবাজার পর্যন্ত ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো হচ্ছে ধানের শীষের বার্তা। এতে বিএনপির সাংগঠনিক তৎপরতা যেমন চাঙা হয়েছে, তেমনি গ্রামাঞ্চলেও ফিরে এসেছে ভোটের আমেজ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা ও ৭ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়।

নাজিরহাট পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের নির্দেশনায় এবং উপজেলা যুবদলের নেতা শেখ মোহাম্মদ সুমনের নেতৃত্বে চলে এই প্রচারণা। দক্ষিণ দৌলতপুর বোর্ড স্কুলের সম্মুখ থেকে শুরু করে জানালি শিকদার বাড়ি পর্যন্ত এলাকা চষে বেড়ান নেতাকর্মীরা। তারা পৌর এলাকার অলিগলি ও বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষ ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট পৌঁছে দেন এবং ভোট প্রার্থনা করেন। পরে প্রধান সড়কেও মিছিল সহকারে গণসংযোগ চালান তারা।

গণসংযোগকালে উপজেলা যুবদলের নেতা শেখ মোহাম্মদ সুমন বলেন, “আমরা তৃণমূল পর্যায়ে ধানের শীষের গণসংযোগে নেমেছি। পৌর এলাকার গ্রামে গ্রামে গিয়ে নারী-পুরুষের কাছে আমাদের প্রার্থী সরোয়ার আলমগীর ও দেশনায়ক তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছি। চারদিকে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া মিলছে। এই প্রচারণা শেষ পর্যন্ত চলবে এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়ী হবেন।”

এ সময় প্রচারণায় আরও উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, নাজিরহাট পৌরসভা যুবদল নেতা মো. গোলাপ, নাজিরহাট পৌরসভা জাসাস আহ্বায়ক আব্দুল হাকিম শাকিল, সাবেক উত্তর জেলা ছাত্রদল সদস্য মাসউদ চৌধুরী, নাজিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ, নাজিরহাট পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, নাজিরহাট পৌরসভা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা, ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাহাদুর এবং ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারি নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।