
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি নিজ গ্রাম মীরের খীলের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে চট্টগ্রাম-৫ আসনের ১৪৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
