ভাষা শহীদদের প্রতি লোহাগাড়া উপজেলা বিএনপির শ্রদ্ধা


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা মোস্তাক আহমদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।