রাউজানে ৯ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা


চট্টগ্রামের রাউজানে বিসিসিইউএল জেনারেল হাসপাতালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. দেব প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য চতুর্দশ সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথেরো, মহামুনি মন্দির মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত অভয়ানন্দ মহাথেরো এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক (রেসিডেন্ট) অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী এবং সঞ্চালনায় ছিলেন ডিরেক্টর মার্কেটিং এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মনোজ কুমার বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিউলী চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি লায়ন মৃদুল কান্তি চৌধুরী, চট্টগ্রামের স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ভাগ্যধন বড়ুয়া এবং বিসিসিইউএল-এর চেয়ারম্যান ডা. দীবাকর বড়ুয়া।

এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শুভ্রময় বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর মহাসচিব রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, অ্যাডভোকেট পি.কে. বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, ব্যাংকার বনরূপ বড়ুয়া অমি, ড. সবুজ বড়ুয়া শুভ, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশীষ বড়ুয়া, পিউর ল্যাবের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মকবুল টাওয়ারের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ মোস্তফা, বিসিসিইউএল ডিরেক্টর অ্যাডভোকেট জয় বড়ুয়া, ডিরেক্টর বিশ্বজিৎ বড়ুয়া, বিসিসিইউএল সেক্রেটারি রণধীর বড়ুয়া, ট্রেজারার শিক্ষক আশুতোষ বড়ুয়া, বিসিসিইউএল ম্যানেজার যোশেফ ডি সিলভা, বিজিএইচ ম্যানেজার অপারেশন রাজীব বড়ুয়া এবং আইটি ব্যবস্থাপক সুমন বড়ুয়া।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ১৯টি বুথে দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। এই আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে ৯ শতাধিক রোগী নিবন্ধন করেন এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি, পরিচালক, শেয়ারহোল্ডার ও স্টাফদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাসপাতালটিকে এগিয়ে নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সহযোগিতা ও অনুপ্রেরণায় এক বছরে প্রতিষ্ঠানটি সেবার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

সভাপতির বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবাদান কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।