সাংবাদিক কন্যা তাসফিয়ার বৃত্তি লাভ


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য নারী শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেয়েছে তাসফিয়া জারিন।

​বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই বৃত্তির ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​তাসফিয়া জারিনের বাবা এস এম আক্কাছ চট্টগ্রামের ফটিকছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক এবং একুশে পত্রিকার উপজেলা প্রতিনিধি। তার মা শারমিন আকতার উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

​মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তাসফিয়া। এর আগেও সে একাধিক বেসরকারি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পেয়েছিল। ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছে তাসফিয়া জারিন।