রাঙ্গুনিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মো. কুদ্দুস মিয়া, নুরুল হক, মো. নাসের, মো. পারভেজ, মো. আজিজুল হক, মো. সেলিম ও মো. আব্দুল কুদ্দুস নামের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই সাতজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মো. কুদ্দুস মিয়া (৫১), নুরুল হক (৪৫), মো. নাসের (৩৯), মো. পারভেজ (৪০), মো. আজিজুল হক (৪৪), মো. সেলিম (৪৫) ও মো. আব্দুল কুদ্দুস (৪২) সবাই দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় (নন-এফআইআর নম্বর ১০/২৬, তারিখ ২৭/০২/২০২৬) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার এই সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকায় জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।