
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সর্বস্তরের মানুষের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার নাঙ্গলমোড়া ইউনিয়নের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে এবং ডা. আজম ও তাজুল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ আলম, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান ও জাহাঙ্গীর আলম মুন্সী, প্রবীণ বিএনপি নেতা ও সমাজসেবক আবুল কালাম মানিক, সিআইপি জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ছগির মেম্বার, মহিলা দল নেত্রী নাছির আক্তার ও পারভিন জাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হুজাতউল ইসলাম, নুরুল আবছার আক্তার, তৌহিদ আলম, বেলাল উদ্দিন, শফিউল আলম চেয়ারম্যান, আলমগীর রানা, রবিউল আলম বুলবুল, নুরুল আবছার সুমন, মহিমউল ইসলাম বিজয়, গিয়াস উদ্দিন মিঠু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, বিএনপি নেতা খোরশেদ উল আলম, মাস্টার আজম, রফিকুল ইসলাম, ওসমান গনি, হেলাল চৌধুরী, গাজী বুবুল, গাজী রাসেল, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ খোরশেদ উল আলম নয়ন, আতাউল শিকদার, লোকমান চৌধুরী, মিনহাজুল আলম তানভীর, আলী রাজ এবং শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি সবাইকে রমজানের চেতনা ধারণ করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
