চট্টগ্রাম ঈগলস-৯৬ গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত


এসএসসি ১৯৯৬ এবং এইচএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম ঈগলস গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) গ্রুপ সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে এই ইফতার আয়োজন সম্পন্ন হয়।

২০১৮ সালে ১ জুন গঠিত এ গ্রুপের সদস্যসংখ্যা প্রায় ১৫০০। প্রতিষ্ঠার পর থেকে ব্যাচমেট, বন্ধু-বান্ধবীদের মাধ্যমে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতকালীন বস্ত্র বিতরণ, মাদ্রাসায় আসবাবপত্র দান, গরীব শিশুদের ঈদ উপহার বিতরণ, অটিজম স্কুলে শিক্ষাসামগ্রী সরবরাহ, করোনাকালীন ত্রাণ সরবরাহসহ নানা সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন।

ভবিষ্যতেও তাদের এই কল্যাণমুখী কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঈগলস ৯৬ ফেসবুক ভিত্তিক গ্রুপটির এডমিন শাহরিয়ার আলম।

ইফতার আয়োজনে অ্যাডমিনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডা. ফারজানা ইউসুফ এনি, মীর নাজমুল আহসান রবিন, সামিনা কাদের, এরশাদ উল্লাহ ফারুকী, আসাদ উজ্জামান, মুহাম্মদ সাজেদুল হক প্রমুখ।