
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ মার্চ) চন্দনাইশ সদরের হযরত শাহ্ আমিন উল্লাহ (রহ.) জামে মসজিদ ও মাজার প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে চন্দনাইশ পৌর ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজক এবং চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী এতে বক্তব্য দেন।
বক্তব্যে এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিশ্বের সকল মুসলমানের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
এস. এম. আমিনুল ইসলাম চৌধুরী আরও বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা তারেক রহমানের জন্য সবার দোয়া প্রয়োজন। তিনি সব সংসদ সদস্যকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবদল নেতা এম নোমান শিবলী, যুবদল নেতা মো. ইমরান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল হোসেন, বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সুহান, সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রনেতা কাজম চৌধুরী, তাসকিন আহমেদ আরিফ, পিয়েল চৌধুরী, মোহাম্মদ সাইদ, মোজাম্মেল, ইলিয়াস এমরান, মিন্টু ও জিসানসহ যুবদল এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
