
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নে ৮ হাজার ৪৩৮টি পরিবারে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার সদর মানিকছড়ি ও যোগ্যাছোলা ইউনিয়নে এই ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরার সভাপতিত্বে ভিজিএফ বিতরণের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অপু দে এবং দীপলাল ত্রিপুরাসহ বিভিন্ন ইউপি সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবার ভিজিএফের আওতায় মানিকছড়ি ইউনিয়নে ৩ হাজার ১৬১টি পরিবার এবং ২ নম্বর বাটনাতলী ইউনিয়নে ১ হাজার ৬৫৭টি পরিবার এই সহায়তা পাচ্ছে।
পাশাপাশি ৩ নম্বর যোগ্যাছোলা ইউপিতে ১ হাজার ৪৭৪টি পরিবার এবং ৪ নম্বর তিনটহরী ইউনিয়নে ২ হাজার ১৪৬টি পরিবারকে ১০ কেজি হারে চাল দেওয়া হচ্ছে।
আগামী শুক্রবার তিনটহরী ও বাটনাতলী ইউনিয়নেও এই চাল বিতরণ করা হবে বলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অপু দে ও দীপলাল ত্রিপুরা নিশ্চিত করেছেন।
