
পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ গঠনকল্পে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে নগরীর লুসাই ভবনে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় চট্টগ্রামের সাংবাদিকদের নিয়ে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৬ মাস মেয়াদের ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সভার সকলের সম্মতিক্রমে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র সাংবাদিক হাসান মুকুলকে এই নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
একইসাথে দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক নাজিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমিকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া সংগঠনের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিমকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত এই এডহক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর।
এছাড়াও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক এম.এ কাউসার এবং চ্যানেল-২৪ এর নিজস্ব প্রতিবেদক মীর সাইদুল ইসলাম ইবেন এই কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।
পাশাপাশি দৈনিক শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন এবং যমুনা টেলিভিশনের রিপোর্টার শহিদুল সুমনকেও সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন দেশ টিভির রিপোর্টার আজিজা হক পায়েল ও দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ।
