গরিবের ত্রাণ নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া হবে না: গিয়াস কাদের


চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, গরিব-দুঃখী মানুষের ত্রাণসামগ্রী নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া হবে না।

শনিবার (১৪ মার্চ) রাউজান সরকারি কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজান পৌরসভার উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এ কথা বলেন।

এই চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম ও শিক্ষা কর্মকর্তা নুর নবী।

আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হালিম।

পাশাপাশি রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলও অংশ নেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমন, পৌর প্রকৌশলী শাহিন শাহার হোসেন, বিএনপি নেতা শহীদ চৌধুরী এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।