
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে এসব উপহারসামগ্রী ও নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন।
এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান এবং বর্তমান সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে অসহায় মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণের জন্য দেওয়া উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রিপিস এবং ৫০ পিস হাজী গামছা।
পাশাপাশি দুস্থ মানুষের আর্থিক সহায়তার জন্য মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে, যা সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে প্রকৃত সুবিধভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
