
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার ও ইউএনবির প্রাক্তন সম্পাদক মাহফুজুর রহমান বলেছেন, শুদ্ধ সাংবাদিকতাই হবে সাংবাদিকদের মূল কাজ। সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। সাধারণ মানুষের সাংবাদিকদের ওপর যে প্রত্যাশা রয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। কারণ, মানুষ সাংবাদিকের কাছ থেকে অনেক কিছু আশা করে।
সোমবার সকালে মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান এসব কথা বলেন। এর আগে মিরসরাই সরকারি উচ্চবিদ্যালয় মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেন মাহফুজুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরো চিফ এনায়েত হোসেন মিঠু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু, প্রতিষ্ঠাতা সদস্য মীর হোসেন, সহসভাপতি সাইফুল হক সিরাজী, সহসভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী এবং সহসভাপতি দিদারুল আলম।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সদস্য আশরাফ উদ্দিন, সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য মেহরাজ হোসেন, সদস্য জাবেদ ভূঁইয়া, সদস্য শিহাব উদ্দিন শিবলু এবং সদস্য শাখাওয়াত হোসেন সাকিব।
