শতাব্দী ক্লাবের সভাপতি মাঈন উদ্দিন, সম্পাদক রনি ভৌমিক


চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শতাব্দী ক্লাব’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিক এম মাঈন উদ্দিনকে সভাপতি ও রনি ভৌমিককে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বসম্মতিক্রমে গঠিত এই নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. আরিফ হোসাইন এবং সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট কামাল হোসেন শাহিন ও জিয়াউল হক আজাদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিয়াজ উদ্দিন ও আশরাফ রুবাই। অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে আদিল রায়হান এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে শোয়েব হাসান মনোনীত হয়েছেন।

কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ওমর ফারুক এবং সহ-শিক্ষা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. শামসুদ্দোহা হাসান ও মো. মুনতাসির আলম। ক্রীড়া সম্পাদক হিসেবে আবির হাসান আলবি এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে আবু সাব্বির রাইহান ও সানাউল্লাহ নাহিয়ান নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির প্রচার সম্পাদক পদে মো. নাকিব খান ভূঁইয়া ও সহ-প্রচার সম্পাদক পদে মো. আবু হাসনাত; কৃষি বিষয়ক সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম ও সহ-কৃষি বিষয়ক সম্পাদক পদে মো. আশরাফ উদ্দীন; দপ্তর সম্পাদক পদে গোলাম সরওয়ার ও সহ-দপ্তর সম্পাদক পদে রুপন নাথ এবং স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক পদে মো. তানজিম মুহিত ও সহ-স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক পদে মো. ইউসুফ দায়িত্ব পেয়েছেন।

আয়োজকরা জানান, শতাব্দী ক্লাবের নতুন এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম। উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে মিরসরাই এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।