মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কৃষকদল


চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা কৃষকদল। মঙ্গলবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন।

এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় তাঁরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কষ্ট লাঘবে এই সহায়তা একটি সামান্য প্রচেষ্টা মাত্র উল্লেখ করে তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, বিএনপি নেতা আবদুর রহিম মিয়াখান ও গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তারি সোহেল এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমানসহ স্থানীয় নেতাকর্মীরা।