
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার।আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
রাত ১১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে আটক করা হয়েছে। আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও মোহাম্মদ নাসিরুল ইসলাম নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আবদুল জলিল মন্ডল একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন।
