
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই উপজেলা কৃষক দল।
শুক্রবার বিকালে উপজেলার মিরসরাই মডেল স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মিরসরাইবাসীর বিজয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে আমি সবসময় কাজ করে যাব।”
কৃষক দল সবসময় কৃষকের অধিকার আদায়ে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার অঙ্গীকার।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শওকত আকবর সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী করিম বাবলু এবং বদরুদ্দোজা তৌহিদ।
এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার জুয়েল, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।
