
চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আজগর (৬০) রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার ডা. মনজুর মোরশেদের বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল আজগরকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
