
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও হাত গুটিয়ে বসে নেই মার্কিন সামরিক বাহিনী; বরং এ সময়ে নিজেদের নতুন করে অস্ত্রসজ্জিত ও প্রস্তুত করছে তারা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।
সেন্টকম জানায়, যুদ্ধবিরতির এ সুযোগে মার্কিন সেনারা নিজেদের ‘রি-আর্মিং’ বা অস্ত্রসজ্জিত হওয়া এবং ‘রি-টুলিং’ বা সরঞ্জাম মেরামত ও আধুনিকায়নের কাজ করছে। তাদের সেনারা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার জানান, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে তাদের রণকৌশল ও কর্মপদ্ধতি নতুন করে সাজাচ্ছে।
ব্র্যাড কুপার বলেন, “বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী আমাদের মতো দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। যুদ্ধবিরতির এ সময়ে আমরা ঠিক সে কাজটুকুই করছি।”
সংবাদ সম্মেলনে ব্র্যাড কুপারের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই এসব মন্তব্য সামনে এল।
