
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি থানা শাখা।
শুক্রবার বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি থানা শাখার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন ইমু।
শুভেচ্ছা বক্তব্য দেন ফটিকছড়ি থানা শাখার উপদেষ্টা মাওলানা ইউসুফ বিন সিরাজ।
বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নবীর হোসাইন মাসুদ, কাজী মোহাম্মদ ইকবাল, ইব্রাহিম খলিল, আজগর আলী, রুহুল আমিন, শামসুর আলম হেলালী, লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. এরশাদ উল্লাহ, জিয়াউল হক রুবেল, গিয়াস উদ্দিন রুবেল, আনারুল আজিম মেম্বার ও ফোরকানুল আমিন।
