
বন্দরনগরী চট্টগ্রামে ২০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রতিষ্ঠানের জন্য একটি আকর্ষণীয়, অর্থবহ এবং সৃজনশীল নাম ও লোগো নির্ধারণের লক্ষ্যে দেশবাসীর কাছে প্রস্তাব আহ্বান করেছেন সংশ্লিষ্টরা।
একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচয় গঠনে সাধারণ মানুষের সৃজনশীল চিন্তাধারাকে সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
তারা জানান, বাংলাদেশের যেকোনো নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আগ্রহী ব্যক্তিরা তাদের প্রস্তাবিত হাসপাতালের নাম ও লোগো ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা দিতে পারবেন।
এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।
নির্বাচিত নাম ও লোগো প্রদানকারী পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকিটসহ তিন দিন ও দুই রাত ভ্রমণের দারুণ এক সুযোগ।
নাম ও লোগো পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন, ২০২৬।
আগ্রহীরা নিজেদের প্রস্তাবনা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৫৫-৬৯৫৮৫৮ অথবা ই-মেইল ঠিকানা hospitalnamehunting@gmail.com এ পাঠাতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের সৃজনশীল মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসপাতালটির জন্য অনন্য নাম ও লোগো নির্বাচন করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে।
