
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, বাকি ৯ জনের হামের উপসর্গ ছিল।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগওয়ারি মৃত্যুর তথ্য অনুযায়ী, হামের উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ ও সিলেটে ১ শিশু মারা গেছে। হাম শনাক্ত হওয়া শিশুটি মারা গেছে ঢাকায়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। হাম শনাক্তের পর মারা গেছে ৫০ শিশু।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৪০ হাজার ৪৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ হাজার ৯০ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
