
কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের নতুন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চকরিয়া উপজেলা শ্রমিক দল।
সোমবার কক্সবাজারে বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
চকরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টুর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে জানান, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
দলের দুঃসময়ে তার ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আস্থা সৃষ্টি করেছে উল্লেখ করে তারা বলেন, আগামীতেও তার নেতৃত্বে জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।
কক্সবাজারে আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সেখানে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
