
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর রেণু উৎপাদন ও হ্যাচিং কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
মঙ্গলবার বিকালের দিকে উপজেলার শাহমাদারী হ্যাচারিতে এই পরিদর্শন কার্যক্রম চালান তিনি।
হ্যাচারির কার্যক্রম ঘুরে দেখার পর তিনি স্থানীয় ডিম সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সঙ্গে চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার সালমা বেগম এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া সেখানে শাহেদ আরমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী উপস্থিত ছিলেন।
একইসঙ্গে হালদার ডিম সংগ্রহ কমিটির সভাপতি মো. সফি এবং ইলিয়াসসহ স্থানীয় ডিম সংগ্রহকারীগণ এ সময় মতবিনিময়ে অংশ নেন বলে জানা গেছে।
