
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের (সিজেএফআরএ) উদ্যোগে এবং বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় ১৯তম নতুন ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সার্বিক সহযোগিতায় এবং ‘এসকেওয়াই ৭ লিফটস বিডি’-এর আর্থিক সহায়তায় গত শনিবার (৯ মে) সকাল ৯টায় সিজেকেএস কনভেনশন হলে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেএফআরএ-এর সহসভাপতি মো. সামছুল আলম। উদ্বোধনী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং সিজেএফআরএ-এর সভাপতি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেওয়াই ৭ লিফটস বিডির সিইও মোহাম্মদ ইউসুফ নবী, মেসার্স আকাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হামিদুর রহমান এবং চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এ ছাড়া অনুষ্ঠানে সিজেএফআরএ-এর সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আবদুর হান্নান মিরণ উপস্থিত ছিলেন।
কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে অনুষ্ঠানে দিকনির্দেশনা প্রদান করেন সাবেক ফিফা রেফারি মো. মিজানুর রহমান এবং সাবেক ফিফা রেফারি ভুবন মোহন তরফদার। এ সময় সিজেএফআরএ-এর কোষাধ্যক্ষ ও সাবেক সহকারী রেফারি শরীফুজ্জামান টিপু এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলাও অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন সিজেএফআরএ-এর যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু। এ ছাড়া এই উদ্বোধনী আয়োজনে সিজেএফআরএ-এর আজীবন সদস্য, নির্বাহী সদস্য, সাধারণ সদস্যসহ প্রশিক্ষণার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক বা ক্রেস্ট তুলে দেন।
