দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু


দেশে হাম ও এর উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গে ছয় শিশুর প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ মে) সকাল আটটা থেকে মঙ্গলবার (১২ মে) সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, এই একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১০৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৫৬৭ জনে।