
চট্টগ্রাম নগরের রউফাবাদে স্থানীয় সন্ত্রাসীদের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার মারা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সে শেষনিশ্বাস ত্যাগ করে বলে জানিয়েছেন তার ভাই ফয়সাল আহমেদ।
ফয়সাল আহমেদ জানান, তার বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে চিকিৎসকরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ মে রউফাবাদের শহীদ মিনার কলোনিতে হাসান রাজু নামের এক স্থানীয় সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় রেশমী আক্তার গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
পরবর্তীতে হাসান রাজুর পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
