সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলে প্রথম মিরসরাইয়ের নিহান


জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬-এ সাইবার নিরাপত্তা (সিনিয়র গ্রুপ) ক্যাটাগরিতে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে মিরসরাইয়ের কৃতী শিক্ষার্থী নিহান আলম।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কনফারেন্স রুমে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় সে এই সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাকে ‘সেফার ইন্টারনেট ডে ২০২৬ কুইজ কম্পিটিশন, সিনিয়র ক্যাটাগরি, ফার্স্ট প্লেস (রিজিওনাল লেভেল)’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিহান আলম মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সে মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নুরুল আলম এবং জিন্নাত আরা বেগমের সন্তান।

ছেলের এই গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে সাংবাদিক নুরুল আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীনসহ সব শিক্ষক এবং গৃহশিক্ষক সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহান আলমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।