
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ওসি জিয়াউল হক। এই কৃতিত্বের জন্য তাকে সংবর্ধনা দিয়েছেন পটিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরের নেতৃত্বে প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ওসি জিয়াউল হককে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল এবং কোলাগাঁও ইউনিয়নের মো. আকবর।
পাশাপাশি শোভনদণ্ডী ইউনিয়নের ফরিদুল আলম, কাশিয়াইশ ইউনিয়নের রাশেদা বেগম, কচুয়াই ইউনিয়নের শহীদুর জামান জুয়েল, হাবিলাসদ্বীপ ইউনিয়নের দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাও এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে ওসি জিয়াউল হক বলেন, পটিয়াবাসীর সহযোগিতা এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি সম্ভব হয়েছে।
ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পটিয়া থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পটিয়া গড়ে তুলতে চান বলেও জানান ওসি জিয়াউল হক।
