জিয়ার প্রবর্তিত কর্মসূচি আজও উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত: এনামুল হক এনাম


জিয়াউর রহমানের প্রবর্তিত কর্মসূচিগুলো আজও দেশের উন্নয়নের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

শনিবার বিকেলে পটিয়া পৌরসভার মিনা কনভেনশন সেন্টারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনামুল হক এনাম বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল। স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বাংলাদেশের শক্তি নিহিত রয়েছে দেশের জনগণের মধ্যে। তাই তিনি তৃণমূল পর্যায়ের উন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ এবং উৎপাদনমুখী অর্থনীতি গঠনে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং আত্মনির্ভরশীলতা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।

দেশপ্রেম, সততা, ন্যায়নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান এই সংসদ সদস্য।

উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী এবং পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমিশনার আবুল ফয়েজ।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, সৈয়দ মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, হাজী আবুল বশর সওদাগর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের, জেলা জাসাসের সদস্যসচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্যসচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্যসচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্যসচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্যসচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন এবং রেজাউল করিম মিজান।

এছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার ১৭টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পটিয়া পৌরসদরের থানার মোড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এনামুল হক এনাম এমপি।