হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত


চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কমল কান্তি ভৌমিক।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, দীপক চন্দ্র নাথ, মোমিনুল ইসলাম, হামিদা আবেদিন পলি ও দীপ্তিকনা।

২০১৬ ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ বড়ুয়া ও সোনিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাচের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিল আজাদ, জাহেদুল হাসান, মোহাম্মদ ফয়সাল, মেহেদী হাসান এবং ইমাম উদ্দিন।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে শাকিল আজাদকে সভাপতি, জাহেদুল হাসানকে সাধারণ সম্পাদক, মেহেদী হাসানকে প্রচার সম্পাদক, মোহাম্মদ ফয়সালকে অর্থ সম্পাদক এবং অভিজিৎ বড়ুয়াকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত করা হয়েছে।