নাজিরহাটে হক কমিটির শরবত বিতরণ


তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের স্বস্তি দিতে চট্টগ্রামের ফটিকছড়িতে শরবত বিতরণ করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখা এ উদ্যোগ গ্রহণ করে।

রোববার (৩১ মে) ফটিকছড়ির নাজিরহাটস্থ বাব-এ-শাহানশাহ্ হক ভাণ্ডারী তোরণ সংলগ্ন ঝংকার মোড়ে এই শরবত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ কবির আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন একই জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল, নাজিরহাট শাখার সভাপতি মোহাম্মদ ইউনুচ, সাবেক সভাপতি বটন কুমার দে, সহ-সভাপতি মোহাম্মদ আকরাম, সৈয়দ মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।