
কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে সামাজিক উন্নয়ন, যুব ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে যাত্রা শুরু করেছে কোস্টাল ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিওয়াইএসডিএফ)।
সম্প্রতি টেকসই কমিউনিটি গঠনের প্রত্যয়ে সংগঠনটির নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ মিরাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ খান।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মো. শাহিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে বাহার উদ্দিন এবং নারীকল্যাণ সম্পাদক হিসেবে সাকি জাওয়ানা চৌধুরী নিশাত দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল মতিন তামজিদ, নওশাদ হোসাইন নুরশেদ, জয়নাল আবেদীন (তাহাসিন) এবং মিনহাজুর রহমান রেজভী।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সিওয়াইএসডিএফ।
পাশাপাশি দক্ষতা উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করবে সংগঠনটি।
তারা আরও জানান, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই সমাজ গঠনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, সমাজসেবী, উন্নয়নকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
