জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এই নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আগামী এক বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস।

জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভোট দিয়েছে। অন্যদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি ভোট।

এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে দীর্ঘ ৪০ বছর আগে, ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

রাজনীতিতে যোগ দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের ওই গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছিলেন।