
খাগড়াছড়ির মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি আলমগীর হোসেনের শ্বশুর মুনছুর আহম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুনছুর আহম্মদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিল এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একুশে পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি আলমগীর হোসেনের শ্বশুরের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপু।
