রাউজানে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচে কদলপুরের জয়


চট্টগ্রামের রাউজানে হাজারো দর্শকের উপস্থিতিতে আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বুধবার বিকেলে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকদের ভাষ্য, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং তরুণ রাজনীতিবিদ সামির কাদের চৌধুরী-এর দিকনির্দেশনায় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। উদ্বোধক ছিলেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব জাহেদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক নুরুল আসাদ রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হালিম, ফিরোজ আহম্মেদ, হাবিব উল্লাহ, ইউসুফ তালুকদার, লিটন মহাজন লিটু, শাহজাহান শাহিল, তসলিম উদ্দীন, শামসুল হক বাবু, নুরুল আবছার, সিরাজ, দিদারুল আলম, হাফেজ আবুল হাশেম, আইয়ুব খান জনি, এনাম উল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মুবিন এবং জানে আলম।

উদ্বোধনী ম্যাচে কদলপুর ইউনিয়ন ৩-০ গোলে বিনাজুরী ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।