
দীর্ঘ এক বছর পর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ৩৮২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে রাঙ্গুনিয়া উপজেলার একাধিক নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।
গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের ৩ জুন তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি ও সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র।
ঘোষিত তালিকা অনুযায়ী, রাঙ্গুনিয়া থেকে সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মো. গিয়াস উদ্দিন। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. আবু বক্কর, সাইফুদ্দীন তালুকদার, হেলাল আহমেদ, মো. কামাল আহমেদ, গাজী নিজাম উদ্দিন, আবদুর রহমান এবং মো. ইব্রাহিম তালুকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. রাশেদুল ইসলাম, মো. আবদুল মান্নান, তাহানিয়াজ মোরশেদ তোহা, নাহিদুল ইসলাম ফয়সাল, মো. লোকমান গনি, মো. শহিদ উল্লাহ তালুকদার, মো. শওকত আলী, মীর জুবাইদুল ইসলাম রানা ও সাইদুর রহমান তালুকদার (সাহেদ)।
সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন আব্দুল কুদ্দুস, মো. নাসের, রাশেদুল ইসলাম, মো. রাকিবুল হাসান, মো. মাসুদ সাকু, সাইদ হোসেন মাসুদ, ইঞ্জিনিয়ার জাহেদ হোসেন, মো. নাছের উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন হেলেন, মো. কাউসার আলম ও শরফুদ্দিন ফরমান।
সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম, আরজু ইসলাম রানা, মো. আরশাদুল ইসলাম আশাদ ও কফিল উদ্দিন চৌধুরী। সহপ্রচার সম্পাদক পদে রয়েছেন ওসমান গণি।
সম্পাদকীয় বিভিন্ন পদে রাঙ্গুনিয়া থেকে দায়িত্ব পেয়েছেন সমাজসেবা সম্পাদক মো. ওয়াহিদ, সহসমাজসেবা সম্পাদক এহসানুল হক রাকিব ও মো. রিমন, সহসাংস্কৃতিক সম্পাদক মো. আবুল বায়ান তালুকদার, সহতথ্য ও গবেষণা সম্পাদক জুনায়েদ হোসেন এবং সহস্বাস্থ্য সম্পাদক ডা. মেহসাব বিন নাজের মাহিন।
অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহপাঠাগার সম্পাদক মো. জমির, সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইমরান, সহশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহবৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, গণসংযোগ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহসমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রিয়াদ এবং সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল হক।
সদস্য পদে রাঙ্গুনিয়া থেকে স্থান পেয়েছেন মো. পারভেজ, সাইফুল ইসলাম, আব্দুল আল জুবায়ের, তারেক হোসেন মিমু চৌধুরী, রোহান সুলতান এবং সালমান সাঈদ। এ ছাড়া কমিটির বিভিন্ন পদে অন্যান্য উপজেলা থেকেও নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
নবঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেছেন।
