
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এফএসএ) ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাইয়েদ মোহাম্মদ মিনহাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহতাব শাহ। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাসুদ।
কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন জুনায়েদ হোসেন, ওবায়দুল আলম মহিন, অর্পিতা ভট্টাচার্য ও শাহরিয়ার মাহমুদ রাহাত। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ হামিদূর রহমান, আরাফাত রহমান, অরণ্য পাল ও মুহাম্মদ সজীব।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ সিফাত। অর্থ সম্পাদক মো. রহিম উদ্দিন মানিক এবং উপ-অর্থ সম্পাদক সাদিয়া সুলতানা টিনা।
দপ্তর সম্পাদক সৈয়দ মিশকাত উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক হাসানুল করিম আবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর মোকাম্মেল ফাহিম, প্রচার সম্পাদক ইমরুল হাসান রায়হান এবং উপ-প্রচার সম্পাদক আদিল মাহমুদ।
এ ছাড়া সাহিত্য, ক্রীড়া, আপ্যায়ন ও ছাত্রীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে ছয়জনকে রাখা হয়েছে।
কমিটি ঘোষণার পর সভাপতি সাইয়েদ মোহাম্মদ মিনহাজ ও সাধারণ সম্পাদক মাহতাব শাহ এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন, সংগঠনটি ফটিকছড়ির শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষা সহায়তা, রক্তদান, বৃক্ষরোপণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি এসব কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করবে।
