অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি


দেশব্যাপী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে নগরীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতা জাহেদ হোসেন ইফতির নেতৃত্বে এই কর্মসূচিতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। কিন্তু পলাতক স্বৈরাচারী সরকারের সমর্থক ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান বাদশা, রাকিব হাসান রবি, মো. নাহিদ, আরমান হোসেন ও মো. ফারুকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।