
কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে ঢাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সেমিনার, শোভাযাত্রা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাফোয়ানুল করিম, প্রধান শিক্ষক আবুল হাসেমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও এর পরিচর্যার আহ্বান জানান তারা।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি হয়।
