
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে।
রোববার দুপুরে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য, তাদের নির্ভরশীল (ডিপেনডেন্ট) সদস্য এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা পার্কভিউ হসপিটালে বিশেষ সুবিধায় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তিপত্রে পার্কভিউ হসপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষর করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে চুক্তিতে সই করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম ও জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য আরিচ আহমদ শাহ এবং টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক।
এছাড়া পার্কভিউ হসপিটালের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
