প্রেস ক্লাবের ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আজাদ, রানার্সআপ ফারুক


চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর ক্যারম এককে চ্যাম্পিয়ন হয়েছেন ক্লাবের সদস্য মুহাম্মদ আজাদ এবং রানার্সআপ হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

মঙ্গলবার ক্যারম একক ইভেন্টের ফাইনাল এবং তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার এবং চতুর্থ হন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না।

এর আগে গত ৫ জুলাই ক্যারম দ্বৈত ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে দৈনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্না এবং জাগো নিউজের রফিক হায়দার জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

দ্বৈত ইভেন্টে রানার্সআপ হয়েছেন জাতীয় অর্থনীতির ফটোসাংবাদিক নুরুল আলম এবং বিজনেস স্ট্যান্ডার্ডের ফটোসাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু।

এছাড়া দ্বৈত ইভেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেন যথাক্রমে মুহাম্মদ আজাদ ও নুর মো. রুবেল জুটি এবং ফারুক আবদুল্লাহ ও এম এ হোসাইন জুটি।

ম্যাচগুলো চলাকালে প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খানসহ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৭ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।