
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকা এখন পানির নিচে। এই দুর্যোগে পানিবন্দি হয়ে পড়া হাজার হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছে উপজেলা যুবদল।
শুক্রবার দিনব্যাপী পাহাড়তলী, কদলপুর ও বাগোয়ান ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দীন কাদের চৌধুরী ও তরুণ রাজনীতিবিদ সামির কাদের চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের নেতৃত্বে দুর্যোগের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ এম এ হাশেম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং বিএনপি নেতা নুরুল হুদা।
আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী বিএনপি নেতা জাবেদ খান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর।
এছাড়া দিনব্যাপী প্রতিটি ইউনিয়নের পানিবন্দি মানুষের খবরাখবর নেওয়া ও উপহার সামগ্রী বিতরণে অংশ নেন যুবদল নেতা এয়াকুব বাদশা, মোহাম্মদ শাহাবুদ্দিন, ইলিয়াস জাবেদ, লিয়াকত আলী, আলমগীর, মাহবুব আলম, সোলেমান, মুরাদুল আলম ও নুরুল আসাদ রিমন।
তাদের সঙ্গে আরও ছিলেন বরকত চৌধুরী, এনায়েত আলী, হাসান, উছমান, মামুন, মনসুর, সাইদ, সরোয়ার, আবদুল্লাহ, রিগ্যান বড়ুয়া, আলম, মোজাফফর, আহম্মদ, ফরহাদ, মানিক এবং রুবেল।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম।
এছাড়া উপজেলা যুবদল নেতা শাহজাহান, আবদুল করিম, মোহাম্মদ সাদেক, দুজন মোরশেদ, এমদাদ, রাশেদ, সুজন, শাকিল, রবিন, বশর, সাব্বির, সালাউদ্দিন, গিয়াস, সাকিব এবং বেলাল উপস্থিত ছিলেন।
